রুহুল কবির রিজভীর সঙ্গে অ্যাড. আব্দুল হকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৩:১২

জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষরক্ষমতা প্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। গত বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সার্বিক সাংগঠনিক কর্মকাণ্ড, চলমান দলীয় কার্যক্রম, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 


এ সময় জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়ে খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলীয় শৃঙ্খলা, পারস্পরিক ঐক্য ও সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার