সভাপতি-সম্পাদক পদে ৯ প্রার্থী

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২৩:৪৫

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মধ্যে। আগামী ৫ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে উপজেলা বিএনপি।

 


জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। প্রতীক বরাদ্দে মো. রনি শাহ্ (আনারস), মুখলেছুর রহমান মোখলেছ (চশমা), মোঃ হারুন অর রশিদ সরকার (ছাতা), মাহবুব মোর্শেদ খোকন (ঘোড়া) এবং আলেফর খান (হাতি) প্রতীক পেয়েছেন।

 


অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চারজন প্রার্থী। এদের মধ্যে জিয়া উদ্দিন (কাপ—পিরিচ), মো. সবুজ চৌধুরী (তালা), মো. শরিফুল ইসলাম আবু (মই) এবং মো. আমিনুল হক নয়ন (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

 


এছাড়াও সহ—সভাপতি পদে ইব্রাহিম তালুকদার ও নুর ইসলাম; সহ—সাধারণ সম্পাদক পদে বশীর আহমেদ, আবুল কাশেম ও বাবুল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলী নুর ইসলাম, আলামিন মির্জা সেকুল ও আলামিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 


উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ২৬ আগস্ট যাচাই—বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 


আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে ইউনিয়ন বিএনপির আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হবে। সভাপতি, সহ—সভাপতি, সাধারণ সম্পাদক, সহ—সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে।

 


দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে পাইকুরাটি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী ও কাউন্সিলরদের মাঝে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা গেছে। প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচার—প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার