দায়িত্ববোধ, নাগরিকত্ব ও নাগরিকের মৌলিক অধিকার বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২৩:৫২

দায়িত্ববোধ, নাগরিকত্ব ও নাগরিকের মৌলিক অধিকার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গার  আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় তরুণদের মধ্যে দায়িত্ববোধ, নাগরিকত্বের ধারণা, নাগরিকের মৌলিক অধিকার ও সামাজিক সম্প্রীতি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

 

 

 

কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সমন্বয়কারী বর্ণা দাস, সাবেক জেলা সমন্বয়কারী তাসনির হক তাসিন, দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, কর্মশালা বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ, শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক সম্পাদক তুর্য দাস এবং দ্য হাঙ্গার প্রজেক্ট (সিলেট) আঞ্চলিক সমন্বয়কারী নাসমুন হুদা মিনা।

এ সময় তুহিন আফসারী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড এমপাওয়ারমেন্ট) এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর, ‘বিল্ডিং ইয়ুথ লিডারশিপ অন প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল হারমোনি’ প্রজেক্ট, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

 

 

 

 

এ ছাড়া ইয়ুথ এন্ডিং হাঙ্গার, জেলার উদ্যোগে তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার