প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২৩:৪৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠান হয়।
.jpg)
জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, শিক্ষাবিদ শেরগুল আহমেদ, কবি সুখেন্দু সেন এবং সংগীতশিল্পী ছানা গোপাল সরকার।
আলোচনা পর্বে বক্তারা বলেন, নজরুলের সাহিত্যকর্ম বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা এবং শোষণ—বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। তার সৃষ্টি আজও অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির সাহিত্য ও চেতনার চর্চা আরও বাড়ানোর উপর জোর দেন বক্তারা।
আলোচনা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন