যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:১৯

দি হাঙ্গার প্রজেক্ট—বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার—সুনামগঞ্জের আয়োজনে ‘বিল্ডিং ইয়ুথ লিডারশিপ অন প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল হারমনি’ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 


প্রশিক্ষণে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য, বাংলাদেশের উন্নয়ন ও দারিদে্র্যর চিত্র, উন্নয়নের ধারা, সমবেত প্রত্যাশা, সক্রিয় নাগরিক হওয়ার নীতিমালা, অ্যাডভোকেসি এবং সামাজিক উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 


তিনদিনের কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্টের মুহিন আফসারী, নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সিলেট রিজিওনের সাবেক কো—অর্ডিনেটর বর্ণা দাস এবং জেলা কো—অর্ডিনেটর আলী ইমরান।

 


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজন—সুশাসনের জন্য নাগরিক, জেলা সভাপতি নুরুল হক আফিন্দী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে দুটি ইউনিট কমিটি গঠন করা হয়।
প্রথম ইউনিটে কো—অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান উম্মে ফাব্বিহা জামান ইলন। যুগ্ম কো—অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান মোস্তাকিম খান রোহান ও লামিসা। কর্মশালা সম্পাদক ইসরাত, দপ্তর সম্পাদক তাকান্না ইসলাম মাহা, অর্থ সম্পাদক রামিসা এবং প্রচার, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পান অনিক দাস।

 


অন্য ইউনিটে কো—অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান আবিদা আক্তার আখিঁ। যুগ্ম কো—অর্ডিনেটর রুবাইয়া শাহরিন নাভা ও মোহাম্মদ তাহসিন আহমেদ, কর্মশালা সম্পাদক নাহিদুল ইসলাম, শিক্ষার্থী উন্নয়ন সম্পাদক সাফিয়া আক্তার কুসুম, প্রতিযোগিতা সম্পাদক সিয়াম, দপ্তর সম্পাদক রিজবী আক্তার, অর্থ সম্পাদক তানজিদা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্ত দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক অর্পিতা তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তন্দ্রা রায় জয়া এবং বিশেষ দিবস পালন সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাহমুদা আক্তার সাদিয়া। এছাড়া আয়েশা ও হাফসাসহ অন্যদের কার্যকরী সদস্য করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার