প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:৪৪
টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোট দেখে বিস্মিত হলেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তাঁকে বহনকারী বোটের মালিককে বললেন, এভাবে যেন পরিবেশ—প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ এলাকায়) কেউ না আসে, সেটি চেষ্টা করবেন। কোন প্রটোকল ছাড়াই বন্ধুদের নিয়ে শুক্র ও শনিবার টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর সীমান্তের পর্যটন এলাকা ঘুরেছেন মন্ত্রী।
.jpg)
রাজধানীর নটর ডেম কলেজের এইচএসসি ৮৮’ ব্যাচের বন্ধুরা হাউজবোট আটলান্টিস বুকিং করেন শুক্রবার ও শনিবারের জন্য। এই ব্যাচের বন্ধুদের সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবও ছিলেন। কিন্তু হাউজবোটের মালিক, স্থানীয় প্রশাসন কিংবা পুলিশ কাউকেউ জানানো হয় নি ওই পর্যটক দলে মন্ত্রীও আছেন। পর্যটক দলের সঙ্গে মন্ত্রী সিলেট পর্যন্ত রেলে আসেন। পরে মাইক্রোতে তাহিরপুরের আনোয়ারপুর নৌকাঘাটে। ওখান থেকে হাউজবোটে ওঠার সময় হাউজবাটের একজন পরিচালক ইফতেকার হামিদ মন্ত্রীকে চিনতে পারেন। তিনি ওই সময় মন্ত্রীকে বলেন, ‘আপনি এসেছেন স্যার, আমরা কী কী করতে হবে। খাবারের জন্য কোন পছন্দ আছে কী না বলতে পারেন। মন্ত্রী জানান, আমি পারিবারিক পরিবেশে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি হাওর উপভোগ করতে, মন্ত্রী হিসেবে আসি নি।’
টাঙ্গুয়ার হাওরে পেঁৗছে ওয়াচ টাওয়ার এলাকায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যেখানে হাউজ বোট রাখা হয়, সেখানেই বড় হাউজবোট রেখে ছোট নৌকায় ওয়াচ টাওয়ারে যান মন্ত্রী। সেখানে গিয়ে দেখতে পান একটি হাউসবোট ওয়াচ টাওয়ারে বেঁধে রাখা আছে।
.jpg)
হাউজবোট আটলান্টিসের মালিক আরাফাত হোসেন বললেন, মন্ত্রী তাদের ব্যবসায়িক অংশিদার ইফতেকার হামিদকে ওই সময় বলেন, ‘এইভাবে আইন অমান্য করে কেউ ইসিএ এলাকায় আসবেন না। জেলা প্রশাসনকেও বিষয়টি জানাবেন। পরিবেশ অধিদপ্তরকেও বলবেন।’
মন্ত্রী শুক্রবার রাতে টাঙ্গুয়ার হাওরে রাত্রিযাপন করেন। শনিবার টেকেরঘাট বাজার, নিলাদ্রি লেক ও শিমুল বাগান ঘুরে দেখে বিকেলে আবার আনোয়ারপুর ঘাটে এসে মাইক্রোতে সিলেটে যান। রোববার সকালে রেলে করে রাজধানীতে ফিরেন।
দুইদিনের টাঙ্গুয়া ভ্রমণ শেষ করে শনিবার বিকেলে ফেরার সময় হাউজবোট পরিচালকদের মন্ত্রী বলেন, এখানে এসে যে কেউ মুগ্ধ হবেন, হাওর পাহাড়ের মিশেলে অপূর্ব পরিবেশ যে কাউকে আনন্দ দেবে। তবে যোগাযোগের সমস্যা রয়েছে। সড়ক পথের ঘাটতি আছে। হাওরের পরিবেশ—প্রতিবেশ ঠিক রেখে যোগাযোগের উন্নয়ন ঘটাতে হবে। সকলের মাথায় রাখতে হবে, কোনভাবেই যেন প্রাকৃতিক পরিবশ বিপন্ন না হয়।
আটলান্ট্রিসের মালিক হাউসবোট এসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন বললেন, টাঙ্গুয়ার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। আইন সকলের জন্য সমান, এটিও বিবেচনায় রাখা চাই। আপনারা এবং প্রশাসনসহ সকলে মিলেই টাঙ্গুয়ার পরিবেশ রক্ষা করতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন