প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:৪০
মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগের শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই পর্বে তৃতীয় স্থান অর্জন করেছে জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
শনিবার প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, বিভাগের ৩০টি ফায়ার স্টেশনের মধ্যে জামালগঞ্জ ফায়ার স্টেশন ১০০ নম্বরের মধ্যে ৮৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনে জামালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা—কর্মচারীদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা দেখা দিয়েছে।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইনচার্জ হারুনুর রশিদ মামুন বলেন, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই অর্জন আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান ও জনগণের জরুরি সেবায় আরও দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, এ সাফল্য শুধু একজনের নয়, পুরো স্টেশনের কর্মকর্তা—কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
উপজেলার খবর থেকে আরো পড়ুন