গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:২১

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন হয়।


অধিকার এর সুনামগঞ্জ জেলা সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ—সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, মানবাধিকার কর্মী জিয়াউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুহিবুর রহমান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সালমান ফারসী এবং গৌরারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, গুম একটি পরিবারের জন্য অসহনীয় বেদনার বিষয়। কোনো ব্যক্তি গুম হওয়ার পর তার স্বজনরা জানেন না তিনি কোথায় আছেন কিংবা জীবিত না মৃত। অতীতের গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

 


বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক মতভিন্নতার কারণে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। 
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি গুমের শিকার না হন এবং দেশের মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে মতপ্রকাশ করতে পারেন, সে জন্য ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা প্রয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার