জগন্নাথপুরে আবারো লোডশেডিংয়ের দাপট, তীব্র গরমে চরম ভোগান্তি

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:২২

জগন্নাথপুর উপজেলায় সাময়িক স্বস্তির পর ফের বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। তীব্র গরমের মাঝে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে শনিবার রাত থেকে রবিবার  বিকেল ৫টা পর্যন্ত কয়েক দফা লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

 


স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সম্প্রতিকালে জগন্নাথপুরে লোডশেডিং অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। মাঝে কিছুদিন লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কমে আসায় জনজীবনে স্বস্তি ফিরলেও, শনিবার রাত থেকে হঠাৎ করে আবার পুরোনো রূপে ফিরেছে বিদ্যুৎ বিভ্রাট। দিন—রাত সমানতালে বিদ্যুৎ চলে যাওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।
পৌর শহরের স্থানীয় নাগরিক জুয়েল মিয়া তাঁর দুর্ভোগের কথা জানিয়ে বলেন, অসহনীয় গরম আর অস্বাভাবিক বিদ্যুতের ভোগান্তিতে আমরা সাধারণ মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠেছি। দিন নেই, রাত নেই, কখন বিদ্যুৎ যায় আর কখন আসে তার কোনো ঠিক নেই। এই দুর্ভোগ থেকে আমরা কবে পরিত্রাণ পাব জানি না।

 


জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, জাতীয় গ্রিড থেকে আমাদের চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ অনেক কম পাওয়া যাচ্ছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে আমাদের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। বরাদ্দ বাড়লে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার