বিশ্বম্ভরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:২৭

বিশ্বম্ভরপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’।

 


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন কমিটির সহ—সভাপতি জীবনকৃষ্ণ দাস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইসমাইল হোসেন এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সহযোগিতা করেন মতিউর রহমান সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কাটাখালি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং পলাশ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।

 


আয়োজকরা জানিয়েছেন, আগামী ৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সোবেল আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বম্ভরপুরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার