প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:২৯
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুর ২টায় বিদ্যালয়ের একটি কক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক এনায়েতুর রহমান কিরণ, সহকারী শিক্ষক রুপালি বেগম ও শওকত হায়দার, ছাত্র অভিভাবক ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হেকিম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তোফায়েল আহমেদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন নুরু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিলন মজুমদার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ।
বক্তারা নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতি আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন