‘ড্রোন যুগে’ বিজিবি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

সিলেট ও সুনামগঞ্জের যে সকল সীমান্ত এলাকায় জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা সম্ভব নয় অথবা খুবই কঠিন, সেখানে নজরদারি করতে থার্মাল ও নাইট—মিশন ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এর মাধ্যমে সীমান্তের অপর পারে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের মতো কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচারসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে।

 

 

 

 


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।  এসময় বর্ডারগার্ডের মহাপরিচালক, বাংলাদেশ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, রিজিয়ন কমান্ডার, সরাইল রিজিওন, সদর দপ্তর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এসএসএসডিডব্লিউ(SSSDW)-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চীফ ইন্সট্রাক্টর, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 


বিজিবির প্রেসনোটে বলা হয়, শুভ উদ্বোধন ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী SSSDW এর সম্পূর্ণ Complex & পরিদর্শন করেন। এসময় SSSDW এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি কর্তৃক সিলেটে প্রতিষ্ঠিত SSSDW  এর বিভিন্ন প্রশিক্ষণ ও সুবিধাদি, বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ড্রোন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। এরপর প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে অপারেশনাল সক্ষমতা ও ড্রোনের আভিযানিক প্রয়োগ সংক্রান্ত Drone Maneuver  এবং বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়।

 

 

 

 

 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাদক ও চোরাচালানে সবোর্চ্চ সাজার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে সীমান্তে চোরাচালানসহ সব অপরাধ কমে আসবে। মাদক চোরাকারবারীরা অত্যাধুনিক অস্ত্র সজ্জিত থাকে। অপরপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কোনো হাতিয়ার ছিল না। আমরা এখন অত্যাধুনিক হাতিয়ারের ব্যবস্থা রেখেছি। তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। মাদকদ্রব্য, চোরাচালানকারীদের অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হয়েছে। জনবল ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যেমন মালখানা, হাজতখানা, ট্রাইবুনাল, অস্ত্র, ডগ স্কোয়াডসহ থাকবে। বিজিবি তাদের বর্ডার এরিয়াতে সহযোগিতা করবে।

 


মামলার আধিক্যের কারণে অপরাধীরা সুযোগ পেয়ে থাকে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অবস্থা মোকবিলায় আইনি ব্যবস্থায় আইনি কাঠামো আমরা খুব শক্তিশালিভাবে গড়ে তুলছি। আমাদের বাহিনীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে সীমান্তে চোরাচালানসহ সব অপরাধ কমে আসবে।

 

 

 

 

 

 


সীমান্তে নজরদারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব এলাকায় জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা সম্ভব নয় অথবা খুবই কঠিন, সেখানে ডিজিটাল সার্ভেইল্যান্স, নাইট মিশন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে সীমান্তের অপর পারে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের মতো কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচারসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে।

 


বিজিবির জন্য নিজেদের ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগের কথাও জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো নিজেরাও এখানে অ্যাসেম্বল করছি, বানাচ্ছি এবং ভবিষ্যতে সেটা আমাদের জন্য একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে।’


মবের ব্যাপারে সাধারণ আইনের মধ্যেই আছে। মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার। আমরা খুব সজাগ আছি সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।  

 


উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর সিলেটে এটাই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সরকারি সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী। বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার