জয়নগরে ৫ লিটার চোলাইমদ জব্দ

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭

সু.খবর ছবি

সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় খুকুমনি দাস (৪১) নামে এক নারীকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত নারী পালিয়ে যান।

 


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল জয়নগর গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে খুকুমনি দাসের বসতঘর তল্লাশি করে ৫ লিটার চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়।

 


আসামি খুকুমনি দাস সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সুরেশ রবিদাসের স্ত্রী ও জননী রবিদাসের মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক ২৪(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার