প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৬
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কৃষ্ণনগর কেন্দ্রীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে বাঘমারা দুর্গা মন্দির পর্যন্ত প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আহমদুল্লাহ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
.jpg)
আনন্দ শোভাযাত্রার পর বাঘমারা দুর্গা মন্দিরে জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজিত মৈত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক বিনন্দ বিশ্বাস। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সহ—সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ, নতুন পাড়া গীতা সংঘের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক হরিবাসরের সভাপতি দয়াল বর্মন, ফতেপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মিঠু রঞ্জন দাস, বাঘমারা গ্রাম হরিবাসরের সভাপতি সুবল পাল, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক প্রমুখ।
আনন্দ শোভাযাত্রায় ও আলোচনা সভায় সহযোগিতা করেন উপজেলা বারগ্রাম আঞ্চলিক হরিবাসন, উপজেলা নতুন পাড়া গীতা সংঘ, আদুখালী যুব সংঘ, মাঝাইর মহিলা গীতা সংঘ, কৃষ্ণনগর হরিবাসর সংঘ, শক্তিয়ারখলা মহিলা হরিবাসর সংঘ।
এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশ জাতি তথা বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, প্রার্থনা, শ্রীকৃষ্ণ পুজা অনুষ্ঠিত হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন