প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১২
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণ প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। ১২ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ৭৫৬টি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯১৩টি এবং ৪টি পৌরসভায় ৭০টি সহ মোট ১ হাজার ৭৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে ছাতকে ভোটকেন্দ্র সবচেয়ে বেশি এবং মধ্যনগরে সবচেয়ে কম। জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত।
উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ১২ উপজেলার ৮৮ ইউনিয়ন ও ৪টি পৌরসভা মিলে ৭৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো জেলায় ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৫৩৬টি। এরমধ্যে স্থায়ী ৪ হাজার ৪৬টি ও অস্থায়ী ৪৯০টি।
উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ছাতক উপজেলায় সর্বোচ্চ ১০৯টি ভোটকেন্দ্র এবং সবচেয়ে কম কেন্দ্র রয়েছে মধ্যনগর উপজেলায় ৩২টি।
সুনামগঞ্জ সদর উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৮০টি ভোটকেন্দ্র এবং ৪৮৮টি ভোটকক্ষ (স্থায়ী ৪০২, অস্থায়ী ৮৬)। ছাতক উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১০৯টি ভোটকেন্দ্র এবং ৬৭২টি ভোটকক্ষ (স্থায়ী ৬১০, অস্থায়ী ৬২)। জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১০১টি ভোটকেন্দ্র এবং ৪৭৬টি ভোটকক্ষ (স্থায়ী ৪৬৬, অস্থায়ী ১০)। দিরাই উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৭৮টি ভোটকেন্দ্র এবং ৪১৩টি ভোটকক্ষ (স্থায়ী ৩৯৪, অস্থায়ী ১৯)। দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৬১টি ভোটকেন্দ্র এবং ৪০৭টি ভোটকক্ষ (স্থায়ী ৩৭০, অস্থায়ী ৩৭)। তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ৫৩টি ভোটকেন্দ্র এবং ৩৯১টি ভোটকক্ষ (স্থায়ী ২৯৬, অস্থায়ী ৯৫)। শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৫৮টি ভোটকেন্দ্র এবং ৪২৬টি ভোটকক্ষ (স্থায়ী ৩৪৮, অস্থায়ী ৭৮)। জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ৫৯টি ভোটকেন্দ্র এবং ৩৫৩টি ভোটকক্ষ (স্থায়ী ৩৩৯, অস্থায়ী ১৪)। বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৩৮টি ভোটকেন্দ্র এবং ২৫৯টি ভোটকক্ষ (স্থায়ী ২৪২, অস্থায়ী ১৭)। ধর্মপাশা উপজেলার ৬টি ইউনিয়নে ৪৪টি ভোটকেন্দ্র এবং ২৩৩টি ভোটকক্ষ (স্থায়ী ১৮২, অস্থায়ী ৫১)। শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে ৪৩টি ভোটকেন্দ্র এবং ২৩২টি ভোটকক্ষ (স্থায়ী ২২৪, অস্থায়ী ৮)। মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে ৩২টি ভোটকেন্দ্র এবং ১৮৬টি ভোটকক্ষ (স্থায়ী ১৭৩, অস্থায়ী ১৩)।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯১৩
ভোটকেন্দ্র, ভোটকক্ষ ৪৩৮৯
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ৮৮টি ইউনিয়নে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার খসড়া সার—সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ৮৮টি ইউনিয়নে মোট ৯১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯১২টি স্থায়ী এবং ১টি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে।
৮৮টি ইউনিয়নে মোট ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৩৮৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৯৮৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৪০০টি। এসব ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৮৩ হাজার ৩৫৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৭ হাজার ৪৭১ জন, মহিলা ভোটার ৯ লাখ ৫০ হাজার ৮৬০ জন এবং হিজড়া ভোটার ২৬ জন।
উপজেলাভিত্তিক বিশ্লেষণে ছাতক ইউনিয়নে সর্বোচ্চ ১৫১টি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ ৬৪৪টি এবং সর্বোচ্চ ২,৯৫,২৭৭ জন ভোটার রয়েছেন। অন্যদিকে মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে সর্বনিম্নে ৩৯টি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ ২৩৬টি এবং সর্বনিম্ন ৭৭ হাজার ৯৩৫ জন ভোটার রয়েছে।
এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৮৮টি, ভোটকক্ষ ৩৯৩টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩৫৫ টি, অস্থায়ী ৩৮ টি। মোট ভোটার ১,৮৪,৮২৮ জন। পুরুষ ৯৫ হাজার ২০৩ জন, মহিলা ৮৯ হাজার ৬১৯ জন, হিজড়া ৬ জন।
বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৪৭টি, ভোটকক্ষ ২৫৪টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ২৪৬টি, অস্থায়ী ৮টি। মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার ২৮৩ জন (পুরুষ ৬৯ হাজার ৯৪৪ জন, মহিলা ৬৭ হাজার ৩৩৫ জন, হিজড়া ৪ জন।
ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৫১টি, ভোটকক্ষ ৬৪৪টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৫৫৮টি, অস্থায়ী ৮৬টি। মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ২৭৭ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন, মহিলা ১ লাখ ৪২ হাজার ৪৩৪ জন।
ধর্মপাশা উপজেলার ৬টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৬২টি। এরমধ্যে স্থায়ী ৬১, অস্থায়ী ১টি। ভোটকক্ষ ২৩৯টি। এরমধ্যে স্থায়ী ২১৭টি, অস্থায়ী ২২টি। মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ৫৭ হাজার ৬২৯ জন, মহিলা ৫৬ হাজার ৫০৩ জন, হিজড়া ১ জন।
দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৮২টি, ভোটকক্ষ ৪২৫টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩৭৮, অস্থায়ী ৪৭। মোট ভোটার ২ লাখ ১ হাজার ৭৬২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৩০৩ জন, মহিলা ৯৮ হাজার ৪৫৭ জন, হিজড়া ২ জন।
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৭৩টি, ভোটকক্ষ ৩৭৭টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩৪৩টি, অস্থায়ী ৩৪ টি। মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৮৪ জন। এরমধ্যে পুরুষ ৮৭ হাজার ৭২৫ জন, মহিলা ৮৩ হাজার ৬৫৩ জন, হিজড়া ৬ জন।
দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৯০টি, ভোটকক্ষ ৩৭৬টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩৫২টি, অস্থায়ী ২৪টি। মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ৯৪ হাজার ৫৭৩ জন, মহিলা ৯০ হাজার ৫২৭ জন।
জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৬৩টি, ভোটকক্ষ ৩৬১টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩২২টি, অস্থায়ী ৩৯টি। মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৮২ জন। এরমধ্যে পুরুষ ৭৩ হাজার ১৭২ জন, মহিলা ৬৮ হাজার ৬০৭ জন, হিজড়া ৩ জন।
শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৪৬টি, ভোটকক্ষ ২৩৩টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ২৩০ টি, অস্থায়ী ৩ টি। মোট ভোটার ৯৮ হাজার ২২৭ জন। এরমধ্যে পুরুষ ৪৯ হাজার ৩৬১ জন, মহিলা ৪৮ হাজার ৮৬৬ জন।
শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৭৯টি, ভোটকক্ষ ৪৩৭টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩৭৫টি, অস্থায়ী ৬২টি। মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ জন। এরমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫২ জন, মহিলা ৭৫ হাজার ৭১২ জন, হিজড়া ২ জন।
জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৯৩টি, ভোটকক্ষ ৪১৪টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৪১৪টি, অস্থায়ী কেন্দ্র নেই। মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ৯৪ হাজার ৩৯৫, মহিলা ৯১ হাজার ৩৮৩, হিজড়া ২ জন।
মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৩৯টি, ভোটকক্ষ ২৩৬টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ১৯৯টি, অস্থায়ী ৩৭টি। মোট ভোটার ৭৭ হাজার ৯৩৫ জন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ১৭১ জন, মহিলা ৩৭ হাজার ৭৩৪ জন।
পৌরসভা নির্বাচনে ৭০
ভোটকেন্দ্র, ভোটকক্ষ ৩০৭
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভার সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার খসড়া সার—সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, জেলার মোট ৪টি পৌরসভায় ৭০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবকটি কেন্দ্রই স্থায়ী হিসেবে নির্ধারণ করা হয়েছে।
৪টি পৌরসভায় মোট ভোটকক্ষের সংখ্যা ৩০৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২৮৬টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২১টি। পৌরসভাগুলোতে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩ হাজার ৭১৪ জন, মহিলা ভোটার ৭৪ হাজার ৭৪০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। তথ্য অনুযায়ী, ভোটার ও কেন্দ্র উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে সুনামগঞ্জ পৌরসভা এবং সর্বনিম্নে রয়েছে দিরাই পৌরসভা। জগন্নাথপুর ও দিরাই পৌরসভায় পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি।
সুনামগঞ্জ পৌরসভায় ভোটকেন্দ্র ২৪টি, ভোটকক্ষ ১০৯টি। এরমধ্যে স্থায়ী ৯৬টি ও অস্থায়ী ১৩টি। মোট ভোটার ৫২ হাজার ৮৮১ জন। এরমধ্যে পুরুষ ২৫ হাজার ৯৬৯ জন, মহিলা ২৬ হাজার ৯০৮ জন, হিজড়া ৪ জন।
ছাতক পৌরসভায় ভোটকেন্দ্র ১৯টি, ভোটকক্ষ ৭৬টি। এরমধ্যে স্থায়ী ৭১টি, অস্থায়ী ৫টি। মোট ভোটার ৩৪,৭০১ জন। এরমধ্যে পুরুষ ১৭,৪১৪ জন, মহিলা ১৭ হাজার ২৮৭।
জগন্নাথপুর পৌরসভায় ভোটকেন্দ্র ১৫টি, ভোটকক্ষ ৭৩টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র, অস্থায়ী কেন্দ্র নেই। মোট ভোটার ৩৫ হাজার ৪১১ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ৬৯২ জন, মহিলা ১৭,৭১৭ জন, হিজড়া ২ জন।
দিরাই পৌরসভায় ভোটকেন্দ্র ১২টি, ভোটকক্ষ ৪৯টি। এরমধ্যে স্থায়ী ৪৬, অস্থায়ী ৩টি। মোট ভোটার ২৫ হাজার ৪৬৭ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৬৩৯ জন, মহিলা ১২ হাজার ৮২৮ জন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেছেন, ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুতের পর দাবি—আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে ৭৫৬টি ভোটকেন্দ্র, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯১৩টি ভোটকেন্দ্র, পৌরসভা নির্বাচনে ৭০টি ভোটকেন্দ্র থাকবে। বর্তমানে আমাদের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্বাচন চলাকালীন পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
উপজেলার খবর থেকে আরো পড়ুন