প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৮
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস সুনামগঞ্জ জেলায় ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সুনামগঞ্জ জেলায় নতুন করে ৭ হাজার ৮৩ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৪,৭৭৬ জন, নারী ভোটার ২,৩০৬ জন এবং হিজড়া সম্প্রদায়ের ভোটার ১ জন। ফলশ্রুতিতে সুনামগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৮২৫ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৯০৮ জনে। বর্তমানে জেলায় সর্বমোট ১০ লাখ ৭১ হাজার ১৮৫ জন পুরুষ, ১০ লাখ ২৫ হাজার ৬৮৯ জন নারী এবং ৩৪ জন হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা স্বাক্ষরিত পরিসংখ্যানে জেলার ১২টি উপজেলার পুরুষ, নারী ও হিজড়া ভোটারের আলাদা আলাদা ও পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে। জেলার ছাতক উপজেলায় সর্বাধিক ১ হাজার ৫১ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এরমধ্যে পুরুষ ৭১২ জন, নারী ৩৩৯ জন। মোট ভোটার বেড়ে হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৬৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ২৫৭ জন, নারী ১ লাখ ৫৯ হাজার ৮০৭ জন। আর সবচেয়ে কম ২১৪জন নতুন ভোটার যুক্ত হয়েছেন মধ্যনগরে।
এছাড়াও সুনামগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৭৮০ জন (পুরুষ ৫২৯, নারী ২৫১)। ফলে বর্তমানে সদরে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ১৭২ জন, নারী ১ লাখ ১৬ হাজার ৫২৭, হিজড়া ১০ জন।
বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৬১১ জন (পুরুষ ৩৭৮, নারী ২৩৩)। মোট ভোটার দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৮৩ জনে। এরমধ্যে পুরুষ ৬৯ হাজার ৯৪৪ জন, নারী ৬৭ হাজার ৩৩৫ জন, হিজড়া ৪ জন।
ধর্মপাশা উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩৩১ জন (পুরুষ ২১৪, নারী ১১৭)। মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ৫৭,৬২৯ জন, নারী ৫৬,৫০৩ জন, হিজড়া ১ জন।
দোয়ারাবাজার উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৬৫১ জন (পুরুষ ৫৩২, নারী ১১৮, হিজড়া ১)। মোট ভোটার দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৬২ জনে। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৩০৩ জন, নারী ৯৮ হাজার ৪৫৭ জন, হিজড়া ২ জন।
তাহিরপুর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৫৬১ জন (পুরুষ ৩৭০, নারী ১৯১)। মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৮৫ জন। এরমধ্যে পুরুষ ৮৭ হাজার ৭২৫ জন, নারী ৮৩ হাজার ৬৫৩ জন, হিজড়া ৭ জন।
দিরাই উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৬১৮ জন (পুরুষ ৪০৯, নারী ২০৯)। মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৫৭১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ২১২ জন, নারী ১ লাখ ৩ হাজার ৩৫৮ জন, হিজড়া ১।
জামালগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৪৩২ জন (পুরুষ ৩২০, নারী ১১২)। মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৮২ জন। এরমধ্যে পুরুষ ৭৩ হাজার ১৭২, নারী ৬৮ হাজার ৬০৭, হিজড়া ৩)।
শাল্লা উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩৩৬ জন (পুরুষ ২০৯, নারী ১২৭)। মোট ভোটার ৯৮ হাজার ২২৭ জন। এরমধ্যে পুরুষ ৪৯ হাজার ৩৬১ জন, নারী ৪৮ হাজার ৮৬৬ জন।
শান্তিগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৭১৮ জন (পুরুষ ৫০৬,, নারী ২১২, হিজড়া ১১)। মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ জন। এরমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫২ জন, নারী ৭৫ হাজার ৭১২ জন, হিজড়া ২ জন।
জগন্নাথপুর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৭৮০ জন (পুরুষ ৪৭৮, নারী ৩০২)। মোট ভোটার ২ লাখ ২১ হাজার ১৯১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৮৭ জন, নারী ১ লাখ ৯ হাজার ১০০ জন, হিজড়া ৪ জন।
মধ্যনগর উপজেলায় সর্বনিম্ন ২১৪ জন নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে (পুরুষ ১১৯, নারী ৯৫)। মোট ভোটার দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯৩৫ জনে। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ১৭১ জন, নারী ৩৭ হাজার ৭৬৪ জন।
৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে জানিয়ে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে আমাদের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হয়েছিল এবং গত ৩১শে আগস্ট দাবিয়া আপত্তি নিষ্পত্তির মাধ্যমে তা চূড়ান্ত করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকার উপর প্রাপ্ত ১২০টি দাবি—আপত্তির মধ্যে ১০৫টি গ্রহণ করা হয়েছে এবং ১৫টি বাতিল করা হয়েছে। চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী জেলায় বর্তমানে সর্বমোট ভোটার সংখ্যা ২০ লাখ ৯৬ হাজার ৯০৮ জন। এরমধ্যে ১০ লাখ ৭১ হাজার ১৮৫ জন পুরুষ, ১০ লাখ ২৫ হাজার ৬৮৯ জন নারী এবং ৩৪ জন হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন।
প্রসঙ্গত, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী গত ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স নিবন্ধনের যোগ্য হয়েছে বা যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার পূর্বে তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন