প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৫
ছাতক পৌরসভায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম অবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী অনুষ্ঠানমালা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর আখড়া প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ দাসের সঞ্চালনায় আলোচনা সভা হয়।
এ সময় জন্মষ্টমীর মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়ার অধ্যক্ষ হিমাদ্রি গোস্বামী মহর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক,
সাধারণ সম্পাদক বাবুল রায়, ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক হরিদাস রায়, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি মহন্ত রায়, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রবীন্দ্র কুমার দাস, ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু , ছাতক পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস পোদ্দার, ছাতক পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলন তরফদার, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর দাস, শিববাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণয় কুমার আচার্য মুন্না, সাধারণ সম্পাদক বিশ্ব দে, ছাতক শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুষেন দে, সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সুশীল রায়, বিজিত রঞ্জন কর, সহ-সাধারণ সম্পাদক পংকজ দত্ত, মিশন চন্দ মিশু, প্রীতিময় দাস টিটু, কোষাধ্যক্ষ সঞ্জয় কর, সাংগঠনিক সম্পাদক রিপন কান্তি ঘোষ রুনু, সহ-সাংগঠনিক সম্পাদক নুপুর দাস, প্রচার সম্পাদক শ্যামল দাস, সহ-প্রচার সম্পাদক চিরঞ্জীব দে চয়ন, সাংস্কৃতিক সম্পাদক অনামিকা দে শিখা, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত দাস তুষার, সেঁজুতি তরফদার হৃদি, মহিলা সম্পাদিকা সুস্মিতা আচার্য্য রক্সি ও অজয় কৃষ্ণ পাল।
এ সময় সংগঠনের সদস্য পংকজ কুমার দাস, কৃষ্ণ দাস রায়, অতিন্দ্র দেবনাথ টুটুল, অধীর মালাকার, অধীর চন্দ্র দাস, গোবিন্দ পাল, জীবন চন্দ, সুদীপ দেব, রতন দেবনাথ, শ্রীকান্ত রায়, কার্ত্তিক লাল রায় রনি, নিশন গোস্বামী, ভাস্কর দত্ত, সুমন দাস, মৃদুল দাস, শাওন কুন্ডু, সুজিত পাল ভুলু, অঞ্জন দাস, নিধু আচার্য্য, রাজন পাল, তপন পাল, কেশব পাল, শাওন দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে সংগীত প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, হুলু ধনী প্রতিযোগিতা, গীতা পাঠ, শঙ্খধ্বনী প্রতিযোগিতা ও রাতে পুরস্কার বিতরণ ও নৃত্যকলি, বিভিন্ন সংগঠনের পরিবেশনায় নৃত্যে ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন