প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৩
ফার্নিচার রঙমিস্ত্রী শ্রমিক সংঘের দিরাই পৌর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে কমিটি গঠন উপলক্ষে দিরাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছামির উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির উদ্দিন। সভায় জেন্টু মিয়া ও অসির উদ্দিনকে উপদেষ্টা এবং মো. ছামির উদ্দিনকে সভাপতি ও মো. রিজন মিয়াকে সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট ফার্নিচার শ্রমিক সংঘ, দিরাই পৌর কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি—মো. জাকির মিয়া, সহসম্পাদক— শাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক— মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক— জাবেদ আহমদ, অর্থ সম্পাদক— রুনু দাস, সদস্য— সহিবুর রহমান ও নিজাম মিয়া।
উপজেলার খবর থেকে আরো পড়ুন