তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৫

এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি এবং ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতে তাহিরপুরে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে তাহিরপুর সমাজকল্যাণ পরিষদ। হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘এ প্লাস’ ও ‘এ গ্রেড’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। শুক্রবার বেলা ১১টায় তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

 


তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি দিলশাদ মিয়ার সভাপতিত্বে এবং পরিষদের সেক্রেটারি মো. সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

 

 

 

 

 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ভাইস প্রিন্সিপাল তোফায়েল আহমদ খান, তাহিরপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলি যাচাই—বাছাই কমিটির শিক্ষানুরাগী সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সুলেমাপুর শাহজালাল জামেয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা শামসুজ্জামান প্রমুখ। 

 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার