জামালগঞ্জে জন্মাষ্টমীতে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৬

জামালগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ—উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছেন।

 

শুক্রবার সকালে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির, সাচনা হরিপাশা সংঘ, সাচনা শরৎপুর কৃষ্ণতলা মন্দির, কামলাবাজ গীতা সংঘ ও গোপাল জিউর মন্দিরের সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পৃথক শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দিরে এসে শেষ হয়।

 


শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, সহসভাপতি জয়বেন্দ্র পাল ও অজিত পাল, কোষাধ্যক্ষ নান্টু বণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, সাধারণ সম্পাদক অজিত রায়, সহসাধারণ সম্পাদক শীতেষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব বণিক, জন্মাষ্টমী কমিটির আহ্বায়ক সুধীর রায়, সুমন পাল চৌধুরী প্রমুখ। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা নেচে—গেয়ে ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার