প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৫
ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ সাকের হোসেন সাগর (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলো সাগরের ছোট ভাই সাজ্জাদ হোসেন (৩৩) এবং শরিশ্যাম গ্রামের মদিন আলীর ছেলে রানা মিয়া (৩৫)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন