প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৫
টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক
বিশ্ব ঐতিহ্য রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর এবং নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যে্যর নীলাদ্রি লেকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.jpg)
টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকসহ জেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্লাস্টিক দূষণসহ সকল প্রকার দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’ সুনামগঞ্জ জেলার সদস্যদের শপথ পাঠ করানোর মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
.jpg)
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফজলুল করিম টিপু, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা সিএনআরএস প্রতিনিধি সাইফুল ইসলাম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।
উপজেলার খবর থেকে আরো পড়ুন