নারী পর্যটকদের জন্য পৃথক ও নিরাপদ গোসলের স্থান নির্ধারণের অনুরোধ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩

তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার সংলগ্ন উপযুক্ত স্থানে পৃথক ও নিরাপদ গোসলের স্থান নির্ধারণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
রবিবার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক চিঠিতে এই অনুরোধ জানান।


চিঠিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম আকর্ষণীয় এই পর্যটনকেন্দ্রে প্রতিবছর বিপুল সংখ্যক দেশি—বিদেশি পর্যটক আসেন। হাওরের স্বচ্ছ ও শীতল পানিতে গোসল করা পর্যটকদের অন্যতম আকর্ষণ হলেও ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় নারী পর্যটকদের জন্য আলাদা বা নিরাপদ ব্যবস্থা না থাকায় তারা প্রায়ই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। এর ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক নারী পর্যটক হাওরের প্রাকৃতিক পরিবেশে গোসল করা থেকে বঞ্চিত হচ্ছেন।


এমতাবস্থায়, টাঙ্গুয়ার হাওরকে আরও বেশি নারী ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি নির্দিষ্ট স্থান নিরাপদ হিসেবে ঘোষণা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার