দিরাইয়ে মাদকবিরোধী র‌্যালি ও সভা

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৯

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে দিরাইয়ে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় দিরাই মর্নিং ফুটবল টিমের উদ্যোগে দিরাই থানা পয়েন্ট থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরনায় দিরাই থানা পয়েন্ট গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘আজকের নেশা, কালকের লাশ’, ‘ভোরবেলা মাঠে আয়, নেশার গলি ত্যাগ করুন’ এবং ‘একটি বল, একটি ব্যাট—মাদকমুক্ত হোক পরিবেশ’ সহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।

 


র‌্যালি শেষে থানা পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন। মর্নিং ফুটবল টিমের সদস্য আব্দুল রাজীর সঞ্চালনায় সভায় সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরিয়ে আনতে তাদের মাঠমুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও মন গঠনের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

 


সভায় বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক, মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য অধ্যাপক আশিষ ভৌমিক, প্রণয় দেবনাথ, পাবেল হাসান ও সাইদুর রহমান। এ সময় মর্নিং ফুটবল টিমের সদস্য মনসুর আহমেদ, তামিম আহমেদ, জাবের আহমেদ, আনহার আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার