প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩০
তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক।
.jpg)
এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. মেহেদী হাসান মানিক’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১০ স্টল অংশ নেয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন