মহালয়া উদযাপন পরিষদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২ অক্টোবর

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সুনামগঞ্জে মহালয়া উদযাপন পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সংস্কৃত কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 


চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় সিংহবাহিনী দুর্গা। ‘ক’ বিভাগ শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি। ‘খ’ বিভাগ ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি। ‘গ’ বিভাগ ৯ম ও ১০ম শ্রেণি। প্রতিযোগীদের নিজ নিজ চিত্রাঙ্কনের প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে যেতে হবে।

 


রচনা প্রতিযোগিতার বিষয়: মহালয়ার মাহাত্ম্য। ‘ক’ বিভাগ ১০ম শ্রেণি পর্যন্ত। ‘খ’ বিভাগ একাদশ ও দ্বাদশ শ্রেণি। 
আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শ্রী শ্রী জগন্নাথ জিউর নাট মন্দির প্রাঙ্গণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষের সাথে (মোবাইল: ০১৭০৩৮০৩৯০১) যোগাযোগ করতে বলা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার