অটোরিকশা থামিয়ে দুই বোনকে যৌন নিপীড়নের চেষ্টা

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৩

ধর্মপাশায় গ্রেপ্তার ২

ধর্মপাশায় অটোরিকশার থামিয়ে দুই বোনকে যৌন নিপীড়নের চেষ্টা এবং প্রতিবাদ করায় তাদের সঙ্গে থাকা স্বজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো— মাহবুব (৪৮) এবং ১৭ বছর বয়সী এক কিশোর।

 


পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ২২ বছর বয়সী এক কলেজছাত্রী তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে অটোরিকশাযোগে মধ্যনগর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে পৌঁছালে অভিযুক্ত কিশোর ও যুবকেরা অটোরিকশাটির গতিরোধ করে। এরপর তারা দুই বোনের সঙ্গে অশালীন আচরণ ও যৌন নিপীড়নের চেষ্টা চালায়।
এ সময় সঙ্গে থাকা ভগ্নিপতি প্রতিবাদ জানালে তাকে কিল—ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 


এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মাহবুব ও এক কিশোরকে গ্রেপ্তার করে।

 


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাহবুবকে আদালতের মাধ্যমে কারাগারে এবং কিশোর আসামিকে সুনামগঞ্জ শিশু আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার