কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বলছে বোর্ড

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭

সংগৃহীত ছবি 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কলেজে ভর্তির জন্য মনোনয়ন না পাওয়া ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থীকে ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি, তারাও এ সুযোগ পাবেন।

 

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, প্রথম ধাপে কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে ক্লাস শুরু হওয়ার পর তাদের জন্য আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে। যারা আবেদন করেও কলেজ পায়নি কিংবা আবেদনই করতে পারেনি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

 

 

এদিকে এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কোনো শিক্ষার্থী পায়নি ৪১৬টি কলেজ ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

 

 

বোর্ড চেয়ারম্যান বলেন, যেসব কলেজ ও মাদ্রাসা প্রথম ধাপে কোনো শিক্ষার্থী পায়নি, সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে তথ্য শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সামনে তুলে ধরে মতামত চাওয়া হবে। তাদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ফল অনুযায়ী, ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

 

 

তবে জিপিএ-৫ পেয়েও এবার ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি। এসব শিক্ষার্থীসহ প্রথম ধাপে কলেজ না পাওয়া মোট ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থীকে পরবর্তী ধাপে আবেদনের সুযোগ দেওয়া হবে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার