প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
নজরুল বর্ষ উদযাপন
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগী বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ বাছাই প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও অভিনয়সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সুনামগঞ্জ সদর উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রতিযোগিতা হয়। এসময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সুনামগঞ্জ সদর উপজেলানজরুল বর্ষ উদযাপন কমিটির সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সার্বিক সহযোগিতা করেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন