রক্তে শর্করা নিয়ন্ত্রণে ৩টি সহজ ব্যায়াম

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩

সংগৃহীত ছবি 

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সব সময় কঠোর ব্যায়াম করা বা ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানোর প্রয়োজন নেই। নিয়মিত কিছু সহজ ব্যায়াম ও শারীরিক কর্মকাণ্ড, বিশেষ করে খাবারের পর, রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া কমাতে সাহায্য করতে পারে।

 

 

ভারতীয় পুষ্টিবিদ দীপশিখা জৈন রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক তিনটি সহজ ব্যায়ামের কথা জানিয়েছেন। এগুলো হলো ক্যাফ রেইজ, এয়ার স্কোয়াট এবং হাঁটা। চলুন জেনে নিই কীভাবে করবেন এই ব্যায়াম—

 

ক্যাফ রেইজ

 

তার তালিকার প্রথম ব্যায়াম হলো দাঁড়িয়ে বা বসে ক্যাফ রেইজ করা। এটি খুবই সহজ একটি ব্যায়াম। এতে মেঝে থেকে গোড়ালি ওপরে তুলতে হয় এবং পরে আবার নিচে নামাতে হয়। এই ব্যায়ামে মূলত পায়ের পেছনের সোলিয়াস পেশি কাজ করে, যা কাফ বা পায়ের পেছনের অংশের অন্যতম প্রধান পেশি।

 

 

জৈন বলেন, সোলিয়াস পেশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং খাবারের পর রক্তে শর্করার বৃদ্ধি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমাতে সাহায্য করতে পারে। তার মতে, এর কারণ হলো এই পেশি গ্লুকোজ ব্যবহার করতে পারে।

 

এয়ার স্কোয়াট

 

দ্বিতীয় ব্যায়াম হলো এয়ার স্কোয়াট। এটি কোনো সরঞ্জাম ছাড়াই করা যায় এবং মূলত উরু ও পায়ের বিভিন্ন পেশিতে কাজ করে।

 

এয়ার স্কোয়াট করার জন্য প্রথমে পা দুটো কিছুটা ফাঁকা করে দাঁড়াতে হবে। এরপর হাঁটু ভাঁজ করে এমনভাবে শরীর নিচে নামাতে হবে, যেন আপনি একটি চেয়ারে বসতে যাচ্ছেন। তারপর আবার সোজা হয়ে দাঁড়াতে হবে।

 

 

জৈনের মতে, উরুর পেশিগুলো সক্রিয়ভাবে কাজ করলে শরীর আরও বেশি গ্লুকোজ ব্যবহার করতে পারে। স্কোয়াট নিচের অংশের পেশি শক্তিশালী করার পাশাপাশি পেশির কার্যকলাপ বাড়ায়। তাই এটি দৈনন্দিন রুটিনে যোগ করার মতো একটি সহজ ব্যায়াম।

 

খাবারের পর হাঁটা

 

খাবারের পর হাঁটার জন্য দীর্ঘ সময় বা কঠোর ব্যায়ামের প্রয়োজন নেই। অল্প সময়ের হালকা হাঁটাও পেশিগুলোকে সক্রিয় করতে পারে এবং শরীরকে শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করতে পারে। এ কারণেই রক্তে শর্করা নিয়ন্ত্রণে জীবনযাত্রার পরামর্শে খাবারের পর হাঁটার কথা প্রায়ই বলা হয়।

 

 

জৈন বলেন, বিশেষ করে খাবারের পর হাঁটা রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করতে পারে।

 

তিনি আরও বলেন, নিয়মিত এই তিনটি ব্যায়াম শুরু করলে রক্তে শর্করার মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে এবং যাদের প্রয়োজন, তাদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করা যেতে পারে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার