কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৩

সাবেক পিপি ও কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে রুমেন অবস্থান করছেন জেনে বার ভবনের সামনের কালেক্টরেটের প্রবেশমুখী সড়কে বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে অবস্থান নেয়। রুমেন ভবন থেকে বের হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন আহমদ তাকে মোটর সাইকেলে উঠিয়ে সুনামগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের সঙ্গে থানা পর্যন্ত ডিবি পুলিশের একটি দলও পেঁৗছায়। থানা ভবনের সামনে গিয়ে রুমেন নামতেই পুলিশ তাঁকে ঘিরে ভেতরে নিয়ে যায়।

 

 

 

 

 


জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাড. আব্দুল হামিদ গণমাধ্যম কর্মীদের বলেছেন, সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন গেল ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার আসামি। তাঁকে আমরা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন মিলেই থানায় নিয়ে এসেছি। 


এর আগে আইনজীবী সমিতি ভবনের সামনে কালেক্টরেট সড়কে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে অবস্থান নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বারের সভাপতি অ্যাড. আব্দুল হামিদ বলেন, এটিও আমরা জেনেছি। এজন্যই তাঁকে (রুমেনকে) আমরা থানায় নিয়ে এসেছি।

 


খায়রুল কবির রুমেনের পিতা প্রয়াত আব্দুর রইছ সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য ছিলেন। তাঁর মাতা মরহুমা রফিকা রইস চৌধুরী। রফিকা রইছ চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁদের স্থায়ী নিবাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে। 
ড. খায়রুল কবির রুমেন ১৯৯৭ সালে আইন পেশায় যোগ দেন। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি তিনবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 


সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বড় ভাই রুমেন। ২০২২ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সামান্য ভোটের ব্যবধানে দলের অন্য প্রার্থর্ী নুরুল হুদা মুকুটের কাছে পরাজিত হন তিনি।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ঘটনার পর দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খায়রুল কবির রুমেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার