আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৮

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রত্যয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন হয়।

 

সদর পিএফজি সদস্য বিটু বড়ুয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী ফজলুল করিম সাইদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় পিএফজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে বক্তারা সহিংসতা, গুজব, অপতথ্য ও ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার