নাশকতার মামলায় বিশ্বম্ভপুরের বেনজির গ্রেপ্তার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫১

কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ উল্লাহ ভূইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মিছিল এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

বেনজির আহমেদ মানিক গত ৪ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও এজাহারভুক্ত আসামি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার