প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫০
প্রাথমিক পর্যায়
চলতি বছরেই শাল্লা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন সীমান্ত তালুকদার সুমন। তিনি শাল্লা উপজেলার শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক চিঠিতে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সীমান্ত তালুকদার সুমনের মনোনয়নের বিষয়টি প্রকাশ করা হয়। ওই চিঠিতে জেলার অন্যান্য গুণী শিক্ষকদের নামও উল্লেখ করা হয়েছে।
সীমান্ত তালুকদার সুমন বলেন, আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে আমি শাল্লা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলাম। আর এখন জেলা পর্যায়ে গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছি—এটি আমার জন্য নিঃসন্দেহে এক বড় আশীর্বাদ ও আনন্দের বিষয়। আমি বিশ্বাস করি, স্বীকৃতি কেবল একটি সম্মাননা নয়; এটি একজন মানুষকে আরও ভালোভাবে কাজ করা, দায়িত্বশীল হওয়া এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার অনুপ্রেরণা দেয়। এই পথচলায় যাঁরা আমাকে সবসময় উৎসাহ, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন— তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন