দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৪

দেশে পরিকল্পিত সন্ত্রাস, অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার উপজেলা বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 


বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমেদ, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসএইচ সাগর হোসেন, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন এবং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদ।

 

 

 

 


সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টা যাতে সফল না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গনী, উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি লোদন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, যুবদল নেতা নুরুল হক (মেম্বার), হবিবপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুন মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, সাবেক ছাত্রনেতা এইচ এম এরশাদসহ বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার