তাহিরপুরে ২৮ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৪

তাহিরপুরে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিআরবি—৯ (সিপিসি—৩)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 


গ্রেপ্তারকৃতরা হলো— তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের আলেক মিয়ার ছেলে মো. তানভীর আহমদ (৩০) এবং একই গ্রামের মৃত. নূর জামালের ছেলে মো. রাকিব হোসেন (১৯)।
পুলিশ ও সিআরবি সূত্রে জানা যায়, সিআরবি—৯, সিপিসি—৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুরের লাউড়েরগড় বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে— মাহারাম গ্রামের একটি বসতবাড়ির পেছনে কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে সিআরবির উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি একটি বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়।

 


আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তাদের কাছে বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিল।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট সিআরবি—৯—এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার