শান্তিগঞ্জের অবৈধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৮

শান্তিগঞ্জ উপজেলায় হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দ করা এসব রিংজালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

 


বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তলেরবন্দ হাওরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তলেরবন্দ হাওরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো হাওরের উঁচু স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এএসআই মুখলেছুর রহমান সহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা। 

 


উপজেলা মৎস্য বিভাগ জানায়, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার হাওরের দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি। দেশীয় মাছের বংশবিস্তার এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 


মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাওরে অবৈধ রিংজালসহ অন্যান্য ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার