জগন্নাথপুর

মাধ্যমিকে গুণী শিক্ষকের স্বীকৃতি পেলেন এইচ এম আজমল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩

জগন্নাথপুরে মাধ্যমিক পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হয়েছেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. আজমল। জগন্নাথপুরের মাধ্যমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

 


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে যাচাই—বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। মনোনীত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, দায়িত্বশীলতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিরূপ এই মনোনয়ন দেওয়া হয়েছে।

 


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় বলেন, গুণী শিক্ষক হিসেবে উপজেলা পর্যায়ে এইচ. এম. আজমল কে মনোনীত করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর তাঁর নাম জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

 


প্রসঙ্গত, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা এইচ এম আজমল ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর আটপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালের দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১০ সালের ১৩ মার্চ প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে অদ্যাবধি তিনি একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর পিতা মরহুম ইউছুফ আলী ছিলেন সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার