বন্যায় ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৩২০পরিবারকে অর্থ সহায়তা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৬

হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’। ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবন—জীবিকা সচল ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বুধবার উপজেলার দুইটি ইউনিয়নে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

 


জামালগঞ্জে চলতি বছরে বোর মৌসুমে পর পর দুই দফা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফেনারবাক ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৩২০টি কৃষক পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এতে ৩২০ পরিবারের মধ্যে মোট ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। 
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক’র সভাপতিত্বে ও কারিতাস বাংলাদেশের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কর্মকর্তা ডেন্সিল পডুয়েং। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, কারিতাসের সকল কর্মকর্তা কর্মচারী ও উপকার ভোগীরা। সিআরএস, কেফোর্ড ও কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে 

 


সংশ্লিষ্টরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রকৃত অবস্থা যাচাই করে সহায়তার জন্য তালিকা প্রস্তুত করা হয়। এ ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পাড়া কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এলাকাভিত্তিক যাচাই—বাছাই করা হয়। পরে যাচাই—বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত তালিকাভুক্ত পরিবারকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার