দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২১

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরে এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।

 


সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান।

 


এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম সাজু, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, দেবাশীষ সরকার, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, এজে মনন, মাসুম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, সুহিন আহমেদ, মোস্তাক আহমেদ, তারেক হোসেন রাজ, লুৎফুর রহমান তালুকদার ও নাছির আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু ও সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্য সচিব রনেল তালুকদার, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন ও সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।

 


পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিগত ১৭ বছর রাজপথে আন্দোলন—সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের সমর্থন নিয়ে এবং বিভিন্ন আন্দোলন—সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। 


তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা পুলিশের গুলির মুখে আন্দোলন করে, মানুষের ভালোবাসায় এই ক্ষমতায় এসেছি। আমরা ভোট চুরি করে ক্ষমতায় আসি নি। 

 


বিগত সরকারের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশের অর্থনীতিকে একদম পঙ্গু করে দিয়েছিল। এই ভঙ্গুর অর্থনীতিকে মোকাবিলা করে  সামনে এগিয়ে নিতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।

 


তিনি আরও বলেন, আপনি ভোট চুরি করেছেন, মানুষের অধিকার হরণ করেছেন। এইজন্য আপনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও রাজপথে থাকব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ মৃত্যুর মুখ থেকে আজকে আমরা রাষ্ট্রক্ষমতায়।

 

 


এদিকে জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে জাহাঙ্গীর আলম বলেন, আপনাদের পাখা গজিয়েছে। বিগত ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের তো আমরা রাজপথে পাই নি। তিনি বলেন, হাজার হাজার মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, তারপরও আমরা রাজপথ ছাড়ি নি। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আমাদের সঙ্গে আছে। এর প্রতিফলন ঘটেছে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এসময় তিনি সবাইকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার