প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৮
সংগৃহীত ছবি
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থল গভীর নিম্নচাপ আকারে সকাল ৬টায় উপকূলীয় অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক: দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কি.মি. হতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিট।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র: বাসস .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন