তিন দিনব্যাপী উৎসব শুরু

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৫

সুনামগঞ্জ লোকদল শিল্পী গোষ্ঠীর ২৮ বছর পূর্তি

জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, ম্যাগাজিন অনুষ্ঠান এবং মনোরম সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

 


বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবে সূচনা হয়। আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠানমালা চলবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বনিক বাঁধন জানান, ১৯৯৮ সালে যাত্রা শুরু করার পর দীর্ঘ ২৮ বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। এই সাংস্কৃতিক বিদ্যাপীঠ থেকেই চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত আশিক, মোহন, জয়ন্ত ও দীপুর মতো অসংখ্য গুণী শিল্পী তৈরি হয়েছেন। তারা শুধু সুনামগঞ্জ নয়, পুরো সিলেট বিভাগ তথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন।

 


তিনি আরও বলেন, প্রতিবছরের তুলনায় এবার আমরা আরও আনন্দও উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করছি। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাদিক আলম সাজুসহ সকল কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

 


উৎসবের প্রথম দিনে শোভাযাত্রার পর শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে সন্ধ্যায় সাধারণ সম্পাদক সাদিক আলম সাজুর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। মহিলা সম্পাদক ফাহিমা আক্তার নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ রায়, অ্যাডভোকেট মো. পারভেজ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমকুম চন্দসহ আরও অনেকে।

 


আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ আয়োজনে নিয়মিত আলোচনা সভার পাশাপাশি থাকবে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল গান, ধামাইল নৃত্য, জারি—সারি ও একক সংগীত পরিবেশনা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার