মধ্যনগরে বিএনপির মিছিল-সমাবেশ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪১

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যনগরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 


উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোশাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, মধ্যনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

 


এ সময় চামরদানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল খন্দকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম ও সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার রুবেল, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহ—সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক ও আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, মেহেদী হাসান ও বাপ্পী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম শেফুল এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আকন্দ সহ বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার