প্রাথমিক

জামালগঞ্জে গুণী শিক্ষকের স্বীকৃতি পেলেন ৩ জন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৩

জামালগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্র্রাথমিক শিক্ষায় অবদান, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের ভূমিকার মত বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তিন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়।

 


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত তিন শিক্ষক হলেন— লম্বাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী, ১৪ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাছমিন নাহার, বেহেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল রায় চৌধুরী।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদকের সভাপতিত্বে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুস কান্তি মজুমদার। এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন উপস্থিত ছিলেন।

 


নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষকদের প্রাথমিক শিক্ষার অবদান, পাঠদানের দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে তাদের ভূমিকা বিবেচনা করা হয়। এসব ক্ষেত্রে সামগ্রিক অবদানের ভিত্তিতে উপজেলায় তিন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলায় সুধীজন ও শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের স্বীতৃতি শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার