প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৮
জেলা প্রশাসকের কার্যালয়
কর্মকর্তা—কর্মচারীদের বছরে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১১—১৬ গ্রেডভুক্ত কর্মকর্তা—কর্মচারীদের অংশগ্রহণে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
(1).jpg)
প্রশিক্ষণ সেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, Rules of Business, সরকারি চাকরির বিধি—বিধান, কর্মকর্তা—কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য, প্রশাসনিক কার্যক্রমসহ সরকারি চাকরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পাঠদান করা হয়।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এবং সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বনিক পৃথক সেশন পরিচালনা করেন। তাঁরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা—কর্মচারীদের সরকারি দায়িত্ব পালনের বিভিন্ন দিক, প্রশাসনিক কার্যক্রম এবং চাকরির বিধি—বিধান সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তা—কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সরকারি বিধি—বিধান সম্পর্কে জ্ঞানার্জন এবং দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন