সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫০

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মাঠে এই অনুষ্ঠান হয়।

 


কলেজের অধ্যক্ষ অধ্যাপক জ্যোতির্ময় দাসের সভাপতিত্বে এবং প্রভাষক নাহিদা নাসরিন জেনিয়া ও মো. ইমদাদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সৈয়দ মুহিবুল ইসলাম ও শেরগুল আহমদ এবং অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্রীদের নতুন শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এসময় কলেজের নিয়ম—কানুন, একাডেমিক কার্যক্রম ও ক্লাস রুটিন সম্পর্কে নবীনদের ধারণা দেওয়া হয়। এছাড়াও ছাত্রীদের হাতে একাডেমিক কার্যক্রমের পুস্তিকা তুলে দেওয়া হয়।

 


কলেজের অধ্যক্ষ অধ্যাপক জ্যোতির্ময় দাস বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল। আজ থেকে তারা সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিবারের সদস্য। কলেজের ভালো—মন্দের দায়িত্ব পালনে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।

 


তিনি বলেন, এ পর্যন্ত কলেজে একাদশ শ্রেণিতে ৬০৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাকি আসনগুলোতেও শিক্ষার্থী ভর্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক—শিক্ষিকা, কলেজের ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার