৫০০ আসনের আধুনিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৮

বিগত সরকারের আমলসহ দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সরকারি কলেজের অবকাঠামোগত অবস্থা নাজুক। দ্রুত এসব সমস্যার সংস্কার করা না হলে কলেজের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। এ বিষয়ে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল তৎপর রয়েছেন। বর্তমান সরকারের মেয়াদকালেই কলেজের সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। এর অংশ হিসেবে কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ ও বিদ্যমান অবকাঠামোর সংস্কার, ২০০ আসনবিশিষ্ট দুইটি ছাত্রীনিবাসের সংস্কার এবং হিন্দু হোস্টেল নামে পরিচিত পুরোনো হোস্টেলটি ভেঙে সেখানে ১০ তলা বিশিষ্ট ৫০০ আসনের আধুনিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 


বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাদত হোসেন। 

 


বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মৌলি মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়। বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আব্দুর রাকিব।

 


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, সাবেক সহ—সভাপতি রেজাউল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি মহিবুর রহমান সহ অন্যান্যরা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যড. নুরুল ইসলাম জরুরি কাজের কারণে উপস্থিত হতে পারেননি বলে জানান বক্তারা। তবে কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে তার পরিকল্পনার কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়।

 


নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ বছর কলেজটিতে একাদশ শ্রেণিতে ৮৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার