প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০১
সভাপতি রতিকান্ত, সম্পাদক পংকজ। পৌর সভাপতি হরিপদ, সম্পাদক টপলু
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন হয়। সম্মেলনে রতিকান্ত দাস কে সভাপতি ও পংকজ কান্তি দাস কে সাধারণ সম্পাদক করে পূজা উদযাপন ফ্রন্টের দিরাই উপজেলা শাখা এবং হরিপদ দেবনাথ কে সভাপতি ও টপলু চন্দ কে সাধারণ সম্পাদক করে দিরাই পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা শাখার সভাপতি রতিকান্ত দাসের সভাপতিত্বে এবং বিষ্ণুপদ সরকারের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অজিত দাস এবং বিশেষ বক্তা ছিলেন জেলা শাখার সদস্য সচিব রাজন তালুকদার।
এতে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক এবং দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন