তাহিরপুরে ক্ষতিগ্রস্ত ৩৬০ কৃষক পরিবার পেল অর্থ সহায়তা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৩

তাহিরপুরে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিকল্প জীবিকা ও কৃষি উপকরণ কেনার জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার তাহিরপুর সদর ইউনিয়ন ভূমি অফিস মাঠে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬—এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

 


অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, মিল অফিসার মো. মিরাজ, উপজেলা সমন্বয়কারী প্রণয় পিউরীপিকেশনসহ সংশ্লিষ্টরা।

 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিতাস বাংলাদেশের বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১৮০টি এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের ১৮০টি সহ মোট ৩৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকা দেওয়া হয়।
প্রকল্পের আওতায় দেওয়া এ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বিকল্প জীবিকা গ্রহণ, কৃষি উপকরণ সংগ্রহ ও কৃষিকাজে বিনিয়োগ করতে পারবে। এতে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার