প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫
ধর্মপাশায় এনসিপি নেতা শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত আটটার দিকে এ ঘটনা ঘটে৷ শাহীন ওই গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ছিলেন।
ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান, ওই ব্যক্তির (শাহীন) ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলতে দেখে। শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন